কখনো আশা ছেড়ো না
FL Faysal
WordPress Web Designer, Security Expert & Trainer
একবার এক লোক মাছ ধরতে গেল। সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারলনা। আস্তে আস্তে দিনও কেটে গেল। লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো, “এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে কি খাবে?” দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন, “আমি তিনটি মাছ চাই তবে একটি শর্ত আছে যে তিনটি মাছই আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরব এবং তারপর কিনব।” দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো “
কি আজব মানুষ লোকটা। যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন?” এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে চার পাঁচটা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল, “এই নাও, নিজের জন্য মাছ ধর।” একে একে তিনটি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগল। যাবার সময় দোকানদার জিজ্ঞেস করল, “আপনি যে মাছগুলো ধরলেন, সেগুলো ধরে আপনি কী অর্জন করলেন? আপনার সময়ও নষ্ট হল এবং আপনাকে একই পরিমাণ অর্থ দিতে হল। লোকটি বলল, “তুমি বুঝবে না, কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না। আমি বাসায় গেলে আমার বউ-বাচ্চারা জিজ্ঞেস করবে আজকে কয়টা মাছ ধরেছো? তখন তাদেরকে আমি এই তিনটি মাছ দেখাবো, যেগুলো আমি নিজেই ধরেছি। এই কাজ করে আমি নিজেও উপলব্ধি করি যে আজ আমি ব্যর্থ হইনি এবং আগামীকাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব যাতে আজকের মতো ব্যর্থ না হই।
জীবনে কখনো আশা ছেড়ো না। একদিন ঠিক তুমি লক্ষ্য অর্জন করবে।
FL Faysal
WordPress designer, security specialist, and trainer. I build fast, secure websites and share practical tutorials to help others learn web development and freelancing.
More Articles
View All →একজন ফ্রিল্যান্সার এর মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট
মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট মজার এক গল্প মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট ফ্রান্সের এক নামকরা ব্যাংকে ডাকাতির সময়, ডাকাত দলের সরদার বন্দুক হাতে সবার উদ্দেশে বললেন, "কেউ চালাকি করার চেষ্টা করবেন না। টাকা চলে গেলে যাবে, সরকারকে যাবে,...
Hostinger Coupon Code 2026 🔥 Get EXTRA 20% OFF & Save More!
.wlp-article{--navy:#0b1f3a;--blue:#1b5fd6;--cyan:#12a9c9;--ink:#1c2736;--mute:#5a6678;--line:#dbe3ee;--soft:#f3f7fc;max-width:760px;margin:0 auto;color:var(--ink);font:17px/1.7 Georgia,"Times New Roman",serif} .wlp-arti...
AI দিয়ে ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইন সম্পূর্ণ ফ্রি
.blog-container{ max-width: 780px; margin: 0 auto; padding: 35px; background: #fff; border-radius: 18px; box-shadow: 0 10px 35px rgba(0,0,0,0.07); font-family: 'Segoe UI', sans-serif; } .blog-title{ font-size: 34px; font...