একজন ফ্রিল্যান্সার এর মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট
FL Faysal
WordPress Web Designer, Security Expert & Trainer
মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট মজার এক গল্প
মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট
ফ্রান্সের এক নামকরা ব্যাংকে ডাকাতির সময়, ডাকাত দলের সরদার বন্দুক হাতে সবার উদ্দেশে বললেন, "কেউ চালাকি করার চেষ্টা করবেন না। টাকা চলে গেলে যাবে, সরকারকে যাবে, কিন্তু জীবন গেলে আপনারই যাবে।" এই কথা শোনার পর সবাই চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়লেন। এটাই হলো মাইন্ড চেঞ্জিং কন্সেপ্ট, অর্থাৎ মানুষের মনোভাব এমনভাবে বদলে দেওয়া যেন তারা অন্যদিকে ভাবতে বাধ্য হয়।Bring Professionalism
সবাই যখন শান্ত হয়ে শুয়ে পড়ল, তখন এক সুন্দরী মহিলার কাপড় পায়ের কিছুটা উপরে উঠে গেছে। ডাকাত দলের সরদার তাকে দেখিয়ে বললেন, "আপনার কাপড় ঠিক করুন, আমরা ডাকাতি করতে এসেছি, ধর্ষণ করতে নয়।" এটা হলো পেশাদার আচরণ (Bring Professionalism)—অর্থাৎ, আপনি যা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
Experience
ব্যাংক ডাকাতির পর, এমবিএ পাস করা ডাকাত দলের সরদার এক সদস্যকে বললেন, "চল, টাকা গুণে ফেলি।" তখন ডাকাত দলের সরদার মুচকি হেসে বললেন, "তার কিছু দরকার নেই। কিছু সময় পরে নিউজ চ্যানেলেই বলে দেবে, আমরা কত টাকা ডাকাতি করেছি।" এটি হলো অভিজ্ঞতা (Experience)—যে অভিজ্ঞতা সঠিক সময়ে কাজ করে, তা কোনো সার্টিফিকেট বা পড়াশোনার চেয়ে অনেক বড়।Swim with the tide
ডাকাতরা চলে যাওয়ার পর, ব্যাংকের কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে গিয়ে বললেন, "স্যার, তাড়াতাড়ি পুলিশকে ফোন করি, এখন ফোন করলে তারা দূরত্ব কমিয়ে ধরতে পারবে।" ব্যাংক ম্যানেজার তাকে থামিয়ে বললেন, "আমাদের সুবিধার জন্যই ওদের ২০ মিলিয়ন ডলার নিয়ে যেতে দেওয়াটা উচিত। তাহলে আমরা যে ৭০ মিলিয়ন ডলারের গড়মিল করেছি, সেটা এই ডাকাতির মধ্য দিয়ে চালিয়ে দিতে পারব।" এটি হলো "Swim with the tide"—অর্থাৎ, বিপদের মধ্যে থেকেও নিজের সুবিধা বুঝে ব্যবহার করা।অসির চেয়ে মসি বড়
কিছু সময় পর টিভিতে খবর আসল, ব্যাংক ডাকাতির মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার চুরি হয়েছে। তবে ডাকাতরা বার বার টাকাগুলো গুনে ২০ মিলিয়নের বেশি বাড়াতে পারছে না। ডাকাত দলের সরদার রেগে গিয়ে বললেন, "আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন ডলার ডাকাতি করলাম, আর ব্যাংক ম্যানেজার কলমের এক খোঁচায় ৮০ মিলিয়ন ডলার সরিয়ে নিল!" এটাই হলো "অসির চেয়ে মসি বড়"—অর্থাৎ, আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে জানেন, তাহলে আপনার সুবিধা অনেক বেশি।Signing the opportunity, daring to take risks
ব্যাংক ম্যানেজার হাসছিলেন কারণ তিনি ৮০ মিলিয়ন ডলার গড়মিলের মধ্যে দিয়েও ১০ মিলিয়ন ডলার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। এটি হলো "Signing the opportunity, daring to take risks"—অর্থাৎ, সুযোগের সদ্ব্যবহার করা এবং ঝুঁকি নিয়ে সঠিক সময়ে পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসা। Read More Join Our Course
FL Faysal
WordPress designer, security specialist, and trainer. I build fast, secure websites and share practical tutorials to help others learn web development and freelancing.
More Articles
View All →Why a Portfolio Matters for Freelancers and Business Owners
https://youtu.be/POuoBdQ91Ro?si=uy2uolSyafjN0zu1 1. Shows Your Skills A portfolio lets you showcase your best work. It gives potential clients a clear idea of what you can do and the quality of your work. In short, it’s...
Earn $1000 Per Month Write Blog Start Today
Earn $1000 Per Month Write Blog: Start Today! ব্লগিং একটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে শিল্প। এটি আয় এবং নিজের ব্র্যান্ড তৈরির সুযোগ দেয়। এই প্রবন্ধে আমরা বলব কীভাবে ব্লগ লেখার মাধ্যমে প্রতি মাসে $1000 আয় করা যায়। আমরা আপনাকে...
ফ্রিল্যান্সিং নাকি আউটসোর্সিং কোনটি ভালো?
ফ্রিল্যান্সিং না আউটসোর্সিং কোনটি ভালো? বাংলাদেশে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটোই অত্যন্ত জনপ্রিয়। তবে, দুটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যা সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। ফ্রিল্যান্সিংঃ ফ্রিল্যান্সিং...